চাকরি পেলে অন্যান্য মানুষের যেমন নতুন কিছু কেনার আকাঙ্ক্ষা থাকে

 

মঞ্জুশ্রী মণ্ডল





সেদিন গিয়েছিলাম আমাদের প্রতিবেশী একটা স্কুলের প্রধান শিক্ষিকার অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ।সেখানে অন্যান্য স্কুল থেকেও শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর ফিরে আসছিলাম। সেদিন ফেরার সময় আমি অন্য স্কুলের একজন শিক্ষক মহাশয় এর গাড়িতে করে আসছিলাম। ওনার ছিল M 80 গাড়ি। 


আমি ফেরার পথে ওনাকে বললাম আপনি বড় গাড়ি কিনবেন না? উনি বললেন আসলে এটাতো বাবার গাড়ি ,অনেক কষ্ট করে বাবা কিনেছিলেন। তাই এখন এটাকে বেচে দিতে মন চায় না। অনেক দিনের গাড়ি । গাড়িটা সবার মায়া বাড়িয়ে দিয়েছে।তাই ইচ্ছে থাকলেও বড়, নতুন গাড়ি কিনতে পারি না। আমি বললাম ও আচ্ছা। খুব ভালো কথা।এটাই হওয়া উচিত।


ওনার কথাটা শুনে আমি নিজে খুব লজ্জিত হলাম। তার সাথে ওনার উপর বেড়ে গেল আমার অসীম শ্রদ্ধা। কয়েক বছর হল উনি চাকরি পেয়েছেন ।চাকরি পেলে অন্যান্য মানুষের যেমন নতুন কিছু কেনার আকাঙ্ক্ষা থাকে ওই শিক্ষক মহাশয়ের ইচ্ছে থাকলেও তা প্রাধান্য না দিয়ে ওনার বাবার ক্রয় করা গাড়িটাকে যেভাবে মর্যাদা দিয়েছেন , তাতে আমার ভীষণ ভীষণ ওনার প্রতি গর্ব বোধ হচ্ছিল । আমার শ্রদ্ধা অনেক গুণ বেড়ে গেল ওনার উপর।

এরকম মানুষ যদি সব বাড়িতে থাকত তাহলে অন্তত বাবা মায়ের প্রতি অসীম কৃতজ্ঞতা ,শ্রদ্ধা ও ভালোবাসায় ভরে উঠত।