তখন আমাকে ঘৃণা করার লোকের অভাব হয় না, উপদেশ বাণীর ঘাটতি পড়েনা, আদেশ

সৌরভ দুর্জয়


 নিকৃষ্ট হোমোসোপিয়েন্স 

-সৌরভ দুর্জয়


আমি যখন নিকটিনের ধোঁয়ায় ফুসফুস ঢেকে ফেলি,অ্যালকোহলের ঝাঁজে পাকস্থলি পুড়াই,

নিষিদ্ধ গলির খুপরি ঘর থেকে গনোরিয়া রোগে

আক্রান্ত হই কিংবা সিপলিসের বিষে

নিউরণগুলো জারেজার করে ফেলি,

তখন আমাকে ঘৃণা করার  লোকের অভাব হয় না,

উপদেশ বাণীর ঘাটতি পড়েনা, আদেশ

 নিষেদের ভাটা লাগেনা,চড় থাপ্পড়ের কমতি থাকেনা, জেল হাজত! ওতো আমার পৈত্রিক নিবাস, যেখানে খাওয়া দাওয়ার অভাব নাই, আমার ক্ষতি আমি করি বলে,ওহ! মনুষ্য সমাজ তুমি কত মানবিক, অনন্ত আমার জন্য, এক জন নিকৃষ্ট হোমোসোপিয়েন্সের জন্য।


বেশির ভাগ সময় নেশার ঘোরে থাকি,সময়ে অসময়ে কাশতে থাকি ব্রোঙ্কাইটিসে আক্রান্ত হয়ে, গণোরিয়া জীবাণুদের হাত দিয়ে কচলাতে থাকি,সিপলিসের বিষাক্ত যন্ত্রণায় কাতরাতে থাকি, আমি যেন মানুষ নামের অমানুষ, হ্যাঁ আমি, আমাকে পুলিশ কিংবা আদালতে হাজির করলে ফৌজদারী আইনের একশো একষট্টি এবং একশো চৌষট্টি ধারার জবান বন্দিতে আবারও বলে যাবো 

আমি একটা অমানুষ,আমি নিজের ক্ষতি 

নিজে করি, নিকৃষ্ট হোমোসোপিয়েন্স।


আমার মত অমানুষ;যে শুধু নিজের ক্ষতি

 নিজে করে, সে সব সত্য কথা বলে, 

মনুষ্য সমাজ থেকে শত ভাগ ঘৃণা পায়,

আদেশ নিষেধ উপদেশ চড় থাপ্পড় সবই পায়, 

ফৌজদারী আইনের একশো একষট্টি এবং একশো চৌষট্টি ধারায় জবান বন্দি দেয়, হাজত খাটে,জেলে যায়,সমাজবাদীরা দন্ডবিধির  তিনশো দুই ধারায় যার বিচার চায়,যাকে ফাঁসিতে ঝোলাতে চায়, কিন্তু আদালত তা দেয় না, মনে হয় হাত বাড়ালে সিগারেট পাওয়া যায়,টাকা থাকলে অ্যালকোহল কেনা যায়,পা বাড়ালে নিষিদ্ধ গলি মাড়ানো যায় বলে;

আদালত আমাকে ফাঁসিতে ঝোলায় না,আমার প্রতি দরদ দেখায়, তবে বিভিন্ন মেয়াদে জেল দেয়, আত্মীয় স্বজনদের বাম হাতের জোরে মুক্ত হয়ে তথৈব্য পুরণো কাজে মগ্ন হই। ভদ্রলোকদের বদৌলতে অভদ্র হোমোসোপিয়েন্সের জীবন যাপন,কত মহৎ ভদ্র লোকগুলে, স্যলুট তোমাদের! রাজকীয় সম্ভাষণ।


আচ্ছা আমি না হয় আমার ক্ষতি করি,কিন্তু যারা সমাজের ক্ষতি করে, রাষ্ট্রের সম্পদ 

লুন্ঠণ করে,ডেকে নিয়ে মায়ের ইজ্জত হরণ করে, দন্ডবিধির তিনশ বা তিনশ দুই ধরার আসামী তাদের 

কেন কেউ ঘৃনা করে না?তাদের বিচারের জন্য কেন মিছিল করে না? ঘুষ খোরের কাছে কেন বাবা মেয়ে কে বিয়ে দেয়? খুনিকে কেন দাওয়াত দেয় গৃহস্বামী?ধর্ষক কে কেন রাস্তায় চলতে দেয় পথচারী? কালো টাকা কেন সাদা করে অর্থমন্ত্রক? 


মনুষ্য সমাজ তোমার মানবতা কি আজ দানবতার কাছে জিম্মি? অর্থের কাছে বন্দি?স্বাথের জেলের কয়েদি? লুল্ঠণকারীর তোষামোদকারী? নাকি প্রাণ বায়ু হারানো লাশ?


মনুষ্য সমাজ এই নিকৃষ্ট হোমোসোপিয়েন্স; আমাকে ঘৃনা করো, চড় থাপ্পড় মারো,জেলে দাও, সাখে সাথে আমার লালন পালনকারীকে 


০৯।০৩।২০১৮

ফরিদপুর।