বোঝাতে না পারা এলোমেলো কথার ভিড়ে আমি থাকবো।

 

সুকন‍্যা ভট্টাচার্য্য


ছিলাম,আছি,থাকবো

সুকন‍্যা ভট্টাচার্য্য 


তোমার ক্লান্ত রাতের ঘুমের ঘোরে আমি আছি।

তোমার ঘুম না আসা রাতে একের পর এক সিগারেটের ধোয়ায় আমি আছি। 

ঘুম না ভাঙা ভোরের বেলায় হঠাৎ করে আসা হিমেল হাওয়ায় আমি আছি।

অফিসের প্রচন্ড কাজের চাপে অবসরের গরম কফিতে আমি আছি।

ক্লান্ত হয়ে ফেরার পথে জানলার ধারের ঐ সিট টায় আমি আছি।

ছুটির দিনের হালকা মেজাজে ম্যাগাজিনের ঐ গল্পটায় আমি আছি।

বন্ধুদের মাঝে খোস আড্ডায় চড়া ড্রিঙ্কসের সোডা বতলে আমি আছি।

তোমার মনের সাদা ক্যানভাস টায় আমি থাকবো।

বোঝাতে না পারা এলোমেলো কথার ভিড়ে আমি থাকবো।

হঠাৎ দুঃস্বপ্নের ঘোরে চমকে ওঠা রাতে পাশে আমি থাকবো।

তোমার বলতে না পারা আবছা ঠোঁটের ভাষায় আমি থাকবো।

তোমার মন খারাপে জানলার ধারে নীলআকাশে মেঘের ভিড়ে আমি থাকবো।

তোমার ফেলে আসা স্মৃতির ভিড়ে আমি ছিলাম। 

ক্যানভাসের ঘেটে যাওয়া রংছবিতে আমি ছিলাম। 

তোমার লেখা অসম্পূর্ণ গল্পের নায়িকা হয়ে আমি ছিলাম।

তোমার ফেলে আসা প্রত্যেক টা স্মৃতির পাতায় আমি ছিলাম, আছি, থাকবো।।