পাহাড় মানে আবেগীভাষা, সেই ভাষায় মনোনিবেশ করলেই মনজুড়ে এক অজানা শিহরণ।

 

প্রিয়াঙ্কা ঘোষ


প্রণয়ী পাহাড়

প্রিয়াঙ্কা ঘোষ

পাহাড় মানে গভীর প্রণয়, সেই প্রণয়ে একে অপরের দিকে একদৃষ্টে চেয়ে থাকা।

পাহাড় মানে নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতায় খেলে যায় অনুভূতির কথাকলিরা।

পাহাড় মানে আবেগীভাষা, সেই ভাষায় মনোনিবেশ করলেই মনজুড়ে এক অজানা শিহরণ।

পাহাড় মানে স্পর্শ,স্পর্শের আবেশে পাশাপাশি হাত ধরে হাঁটা।

পাহাড় মানে মূর্ছনা, সেই মূর্ছনায় দুটি মন বিভোর হয়ে গেয়ে ওঠে হৃদতান।

পাহাড় মানে স্বপ্নালয়, সেই আলয়ে দুটি মন এক হয়ে পরস্পরের মনকাননে স্থিতি হয়ে যায়।



© প্রিয়াঙ্কা ঘোষ