শশুরবাড়ি তে সর্ব কনিষ্ঠ হলেও আগে কখনো খেতে নেই। বিনা অনুমতিতে বাড়ির বাইরে যেতে নেই।

 

সবিতা কুইরী


নারী দিবস

সবিতা কুইরী আমি নারী। আমি সব পারি একথা বলতে নেই। আমি মেয়ে আমাকে জোরে কথা বলতে নেই।প্রাণ খুলে হাসতে নেই। জোরে জোরে হাঁটতে নেই। পেয়ারা গাছের উঠতে নেই গুলি ডান্ডা খেলতে নেই। ভাইকে শাসন করতে নেই।স্বাধীন ভাবে থাকতে নেই। শশুরবাড়ি তে সর্ব কনিষ্ঠ হলেও আগে কখনো খেতে নেই। বিনা অনুমতিতে বাড়ির বাইরে যেতে নেই। নিজের পছন্দ থাকতে নেই।ছোট পোশাক পরতে নেই।রাতে ভিতে বেরোতে নেই। বেশি রাগ থাকতে নেই। প্রতিশোধ নিতে ও নেই। এককথায় স্বাধীনতা থাকতে নেই। আজ আন্তর্জাতিক নারী দিবস।সব নারী এই পর্যায়ে না পড়লেও বেশির ভাগ নারীর অবস্থান এখানেই।