বকের সারি
দীপঙ্কর বেরা
ঝিলের জলে চুপটি করে
বসে ঝোপের পাশে
ঠোঁট বাড়িয়ে তাকিয়ে থাকে
মাছ ধরার আশে।
এক পা দু'পা সামনে পিছে
ঘাড় ঘুরিয়ে দেখে
সবুজ ঝাঁঝি উঠল নড়ে
একটু এঁকে বেঁকে।
যেই ধরেছে একটা মাছ
অমনি গেল উড়ে
তার পেছনে চলছে আরো
নীল আকাশ জুড়ে।
বকের সারি এমন করে
সাদা পালক মেলে
উড়ছে উড়ে দূর বলাকা
উজান ভাটি ফেলে।
Post a Comment