আমি হলাম ক্ষুদ্র অতি ছন্দের মালি মাত্র, চেষ্টা করি ফুটাতে ফুল সাজাতে ফুল পাত্র।

 

সৌরভ দুর্জয়

নইতো আমি কবি

-সৌরভ দুর্জয়


আমায় তুমি কবি বলো; নইতো আমি কবি,

কবি হলো হাফিজ রুমী জসীম কিংবা রবি।


পড়ো তাদের কাব্য তুমি উজাড় করে মন,

তবেই পাবে জ্ঞানের মন্ত্র সত্যের আলাপন।


মিটে যাবে মনের ক্ষুধা জ্ঞানের ক্ষুধা যতো,

পড়বে তুমি যতো বেশী শান্তি পাবে ততো।


আমি হলাম ক্ষুদ্র অতি ছন্দের মালি মাত্র,

চেষ্টা করি ফুটাতে ফুল সাজাতে ফুল পাত্র।


কবি আমি নইগো বন্ধু আমি কাব্যের দাস,

কাব্য সেবায় উজাড় করি আমার বারো মাস।


ইচ্ছে করে পড়তে কাব্য লিখতে কিছু ছন্দ,

লিখি আমি আমার মতো ভালো কিংবা মন্দ।


  কবি আমি নইগো বন্ধু আমি ছন্দের মালি,

সবার ডালা ফুলে ভরা আমার ডালা খালি।



ফরিদপুর।