স্বার্থের যূপকাষ্ঠে বলি হয়ে যায় ভালোবাসা। আকরিকের মাঝে মিশে থাকা কাঞ্চনের মূল্য বোঝে কজন?

Story and Article


'বেশি দামি '

      সুমিত রঞ্জন সাহা 

চন্ডীদাস থেকে জীবনানন্দ, 
চসার থেকে এলিয়ট -
সর্বত্র একত্রে গিয়েছি।
কলেজের শেষে গিয়েছি 
ভিক্টোরিয়ায়,
কেটেছে সন্ধ্যা রাত। 
ভালোবাসার  আবেশে -
ছিলাম বিভোর। 

আহ্নিকগতির তালে তালে 
বদলায় পৃথিবী,
বদলায় অনেক কিছুই।
হিসেবিরা অঙ্ক কষে পা ফেলে,
ভারী হয় তাদের প্রাপ্তির ঝুলি।
তবু শান্তি মেলে কি?

স্বার্থের যূপকাষ্ঠে বলি হয়ে যায় ভালোবাসা।
আকরিকের মাঝে মিশে থাকা কাঞ্চনের মূল্য  বোঝে কজন? 

গাঙুরের জলে ভেলা ভাসালেও
নেতা ধোপানির দেখা মেলেনা
তাই স্বর্গের ঠিকানা অজানাই থেকে যায়।

নিরাপদ জীবনের ঘেরাটোপ নাকি ভালোবাসা , 
কোনটা আসলে বেশি দামী?