প্রতিদিনই আড়াল হচ্ছি যেন নিজের কাছে গভীর চোখের মাঝে ! বাতাস গোলক আর্তি মাখানো শব্দ তোলা আঁধার রাতের সাঁঝে !

  

Story and Article

" প্রতিদিন আড়াল হচ্ছি যেন "

কলমে:- সন্দীপ ঘোষাল

প্রতিদিনই আড়াল হচ্ছি যেন
নিজের কাছে গভীর চোখের মাঝে !
বাতাস গোলক আর্তি মাখানো
শব্দ তোলা আঁধার রাতের সাঁঝে !
#
পরিপাটি হালকা রোদে ছাদ
মাধবীলতা ফুলের ভারে নুয়ে !
সংসারেতে চব্বিশ ঘন্টা বাদ
আড়ালে আমি ; বাস্তবতা ছুঁয়ে !
#
সেদ্ধভাত নিয়ম মাফিক আসে
জানলা দরজা হাট খুলেই রাখি !
চিন্তা স্রোতে তবুও আমি স্থবির
আড়াল থেকেই নিজেই নিজে দেখি !
#
বুক জুড়ে আকণ্ঠ পিপাসা
অবদারেতে ঝঙ্কারিছে শরীর !
রুচি নম্র উত্তরাধিকার জিজ্ঞাসা !
মরেই বাঁচা করছে খালি জাহির !!!!!