একলা বসে অপলক নয়নে চেয়ে দেখি প্রকৃতি অনামিকা মুগ্ধ নয়নে চকিত স্বপনে তোমার মুখখানি।

 

Story and Article

চোখের ভাষা

প্রদ্যোৎ কাঞ্জিলাল

ভোরের সুর ছড়িয়ে গেল নীল নীলিমায় ঘরের চাষী বসে আছে সোনালী ধানের অপেক্ষায় বাতাস এখন বার্তা পাঠায় কুশল জানায় সবাইকে ভোরের আলো ছড়িয়ে দিল মনের নতুন আলোকে। নদীর সাথে সখ্যতা আমার ঢেউয়ের কাছে বশ্যতা দিনমনি জানায় আমায় ভোরের বেলায় শুভেচ্ছা দেখছি কত রং-রূপ প্রকৃতির বিপুল আয়োজন অন্বেষণে দিন কাটে মনের চোখে অবলোকন। কুয়াশা ভোরের বৃষ্টি ছুঁয়ে যায় হৃদয়ের অন্দরে ঠাণ্ডা বাতাস এক ঝলকে মুক্ত করে নীল বন্দরে একলা বসে অপলক নয়নে চেয়ে দেখি প্রকৃতি অনামিকা মুগ্ধ নয়নে চকিত স্বপনে তোমার মুখখানি। ভোরের আলোয় তীব্র আকুতি প্রাণের স্পন্দন খুলে দিয়েছো দ্বার ঝটিকা বাতাস মনের অঙ্গন নীল নয়না চকিত হরিণী চপলা উন্মুক্ত কবরী এলোমেলো চুলে দেখি তুমি অপরুপা সুন্দরী। চোখের ভাষায় দীপ্ত চাউনি ছায়াঘেরা অন্তর ভাষার দাপটে হৃদয় চলে বিদ্রোহ তুমি রূপান্তর শীতল চোখের চাউনিতে মনের সরল গতি বুঝে নিতে চাই অনুভবে তোমার ইচ্ছে নদী। চোখের ভাষায় ব্যক্ত করে মুক্ত বনাঞ্চল গহন মনের অন্তরে প্রবাহিত পবন মনের ভাষার প্রকাশ কেবল চোখের মধ্যেই থাকে ব্যক্ত করা মুক্ত আকাশ তোমায় বলেছি আগে চোখের ভাষা যদি বোঝে অব্যক্ত চাউনি চাইছি আমি তোমার হৃদয়ের কোমল স্পর্শ খানি। @প্রদ্যোৎ@ ২৫/০১/২০২২