মেয়েদের মাঝে না'কি সৃষ্টিকর্তা এক অলৌকিক শক্তি দিয়েছেন

 

Story and Article

মায়াজাল - সুইটি খাতুন


মেয়েদের মাঝে না'কি সৃষ্টিকর্তা এক অলৌকিক শক্তি দিয়েছেন,নিজের মূলকে ত্যাগ করে ওপর কোনো এক অজানা মূলে ঠিক মানিয়ে নেয় তারা। বাসা বাঁধে নতুন করে পথ হারানো বাবুই পাখির ন্যায়। পথ হারিয়ে ফেলা পাখির মনের মাঝেও নিশ্চয়ই বাস্তুটান রয়েছে, অতীতের নীড় ফিরে পাওয়ার বাসনা রয়েছে, কিন্তু আজ পথ হারানোর অপরাধে নিজের ওপর যেমন কোনো অভিযোগ অনুযোগ চলে না। তেমনই সম্ভবত, নারীদেরও থাকতে নেই কোনো অভিযোগ, অনুযোগ, মুখভরা আবদার, আহ্লাদ।শুধু শিখতে হয় মানিয়ে নেয়া এই আর কী।কঠিন কিছু নয়। 


নিজের শৈশব, কৈশোর, এর চেয়ে আরও বেশি কিছু সময় বলতে গেলে যৌবনের পদার্পণ টাও যে বটবৃক্ষের ছায়াতলে তুমি কাটিয়ে আসবে, একটা সময় সবটা শুধু স্মৃতি হয়ে রবে,, চাইলেও তুমি আর নিজের মতো করে সেই বটবৃক্ষের পাণে ফিরতে পারবে না, তোমার দিকে অচিরেই প্রশ্ন ছুঁড়ে দেয়া হবে,

কিসের এতো মায়াজাল?
আচ্ছা, মায়া কাটিয়ে নতুনভাবে মায়ায় জড়ালেই কী অতীতের মায়ামাখা স্মৃতি ভোলা যায়?


লেখিকা - সুইটি খাতুন
আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়