বেরিয়ে পড়লো একটা নধর সাদা বেড়াল। বেড়ালটা বেঘোরে ঘুমোচ্ছ
রামপ্রসাদ চক্রবর্ত্তীর কবিতা
আমি নিশ্চিত মানুষ
রামপ্রসাদ চক্রবর্ত্তী
জীবনের জয়গানে হয়তো আমি নেই --- ক্ষতি কি!
হয়তো আমার ক্ষমতা নেই। নাচার নাচে আমি নেই
তবু ----- তবুও আমার বিবেক আমাকে ই
প্রতি নিয়ত করেই চলেছে প্রশ্ন------
কি জবাব দেবো -- বলো তো মহাশ্বেতা ?
মুরগি হয়েছি সত্যি -- কি আর করি বলতো !
এবার ঘুমোতে যাবো তোমাকে বুকে নিয়ে ।
ভাবো নিজেকে - প্রশ্নে --- এক বিচারক ---
বিচারপতি আর কেউ নয় ----
তোমার আমার হ্নদয়েই ঈশ্বর -- ভবিষ্যৎ।
ভগ্ন মনোরথ
রামপ্রসাদ চক্রবর্ত্তী
আলোতে ---আলোতেই ফিরতে হবে
আঁধার রাত্রির পথে দৃশ্য মান্যতায় অদৃশ্য
ধূসর ধূলিকণা আচ্ছাদিত অবশ্যই নি: স্ব
খুঁজে নিতে হবে ভগ্ন মনোরথ নিজস্ব।
ঠাকুরমার ঝুলি হাতড়াতে হাতড়াতে
বেরিয়ে পড়লো একটা নধর সাদা বেড়াল।
বেড়ালটা বেঘোরে ঘুমোচ্ছ ------
নিশ্চয়ই কোন রাজকন্যা টন্যা হতেও পারে!
রাক্ষসী সোনার কাঠি না হয় রূপোর কাঠি ছুঁইয়ে
বেড়াল করে ঘুম পাড়িয়ে রেখেছে--- বোধহয়।
চলো যাই --- জ্যোৎস্না আলোকিত মায়াবী রাতে
সারারাত ভেসে বড়াই রূপকথার দেশে ভগ্নমনোরথে। তোমার আলোর আশে ফিরতে হবে।
Post a Comment